আজ-  ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন «» সিলেটে জাগো মুসলিম পরিষদের বৃক্ষরোপণ  «» দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ «» BD’s 1st Biggest OPPO Photography Contest 2026 Finale Celebrates Record 23K+ Submissions

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী নৃত্য কর্মশালা

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নৃত্য সংগঠন ‘নৃত্যাঙ্গণ’ এর উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী নৃত্য কর্মশালা। শুক্রবার সকালে শহরতলির সবুজবাগ আবাসিক এলাকার নৃত্যাঙ্গণ প্রাঙ্গণে এ কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধণ করেন ভারত থেকে আগত নাট্যকার ও নির্দেশক বাদল লোধ। এসময় উপস্থিত ছিলেন নৃত্যাঙ্গণের পরিচালক সাজু দেবসহ প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা। শ্রীমঙ্গলের বিভিন্ন নৃত্য একাডেমীর ছোট বড় প্রায় অর্ধশত নৃত্য শিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করছে। শ্রীমঙ্গল নৃত্যাঙ্গণ এর পরিচালক সাজু দেব বলেন, শুক্রবার থেকে শুরু হওয়া এই কর্মশালাটি শনিবার বিকেলে শেষ হবে। শ্রীমঙ্গলের সকল নৃত্য শিল্পীদের সুযোগ রয়েছে এই কর্মশালায় অংশগ্রহণ করার। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা নৃত্যনাট্যের অনেক কৌশল জানতে পারবে।এসময় নাট্যকার ও নির্দেশক বাদল লোধকে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়