আজ-  ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা «» শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীর বিদায় সংবর্ধনা «» শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন; একজনের ৬ মাসের কারাদণ্ড «» শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত।  «» সিলেট মহানগর,  সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» কুলাউড়ার বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল মান্নান আর নেই, আগামীকাল জানাজা। «» বার্মিংহামে কবি পিয়াস মজিদ এর আড্ডায় কবি নজরুলের স্ত্রী নার্গিসের কবর সংরক্ষণের আহ্বান «» নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» নওগাঁয় সাবেক অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞান করে হত্যা, স্বর্ণালংকার লুট: নারীসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজারে শ্রমিক ফেডারেশনের ইফতার মাহফিল

মৌলভীবাজার: বাংলাদেশ অটোরিক্সা, অটোটেম্পু শ্রমিক ফেডারেশনের উদ্যোগে রোববার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ফেডারেশনের সভাপতি মোঃ শিবলু আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিমের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা শ্রমিকলীগের সভাপতি সৈয়দ মফচ্ছিল আলী, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ আখতারুজ্জামান ও মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ প্রমুখ।ইফতার মাহফিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েকশত শ্রমিক উপস্থিত ছিলেন।