আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে কাটা সেগুন গাছ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়ক ধার থেকে একটি বড় কাটা সেগুন গাছ উদ্ধার করেছে বন বিভাগ। গত রোববার (২৭ মে) ভোর রাত ৪টায় জাতীয় উদ্যানের ভিতর কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের গাড়ি ভাঙ্গা নামক স্থানে গাছচোর চক্র এ গাছটি কাটলেও বিজিবির টহল দলের গাড়ি আসার কারণে গাছ ফেলে গাছচোর চক্র পালিয়ে যায়। বিন বিভাগ রোববার বিকালে কাটা সেগুন গাছটি উদ্ধার উদ্ধার করে।লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনবাসী (ফরেষ্ট ভিলেজার) সূত্রে জানা যায়, একদল গাছচোর ভোর রাত ৪টায় গাড়ি ভাঙ্গা নামক স্থানের সড়ক ধার থেকে বড় সেগুন গাছ কেটে ফেলে। এসময় ভানুগাছ থেকে বিজিবির একটি টহল পিকআপ এ পথে শ্রীমঙ্গল যেতে দেখে গাছচোর চক্র কাটা সেগুন গাছ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে বন বিভাগ (বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ)-এর লোকজন এসে কাটা সেগুন গাছটি উদ্ধার করে নিয়ে যায়।সহকারী বন সংরক্ষক (বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ) মো: আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাটা সেগুন গাছটি এখন তাদের কাছে রয়েছে। সাম্প্রতিক সময়ে গাছচোর চক্রের তৎপরতা বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে তিনি আরও বলেন, বন বিভাগও সতর্কতা বৃদ্ধি করেছে।