আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

দৌলতপুর হোগলবাড়ীয়া ইউপি‘র ২০১৮-১৯ অর্থ বছরের উন্মূক্ত বাজেট ঘোষনা

খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি ঃ

২০১৮-২০১৯ অর্থ বছরের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৭নং হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদের কার্য্যালয়ে চেয়ারম্যান মোঃ সেলিম চৌধূরী এ বাজেট ঘোষনা করেন। এসময় হোগলবাড়ীয়া ইউ,পি’র সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম চৌধূরী পরিষদের সম্ভাব্য আয় ও ব্যায়ের খাত সমূহ ইউপি বাসীর মধ্যে তুলে ধরেন। হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের সম্ভাব্য বাজেট উপস্থাপন করে জানান মোট রাজস্ব আয় ২৪,০৩,৮৫০.০০ টাকা, মোট উন্নয়ন আয় ৮৩,৮২,৪০০.০০ টাকা, সর্ব মোট আয় ১,০৭,৮৬,২৫০.০০ টাকা। পক্ষান্তরে মোট রাজস্ব ব্যয় ২৩,৬৮,৬০০.০০ টাকা, মোট উন্নয়ন ব্যয় ৮২,৪৭,৪০০.০০ টাকা, সর্ব মোট ব্যয় ১,০৬,১৬,০০০.০০ টাকা। উদ্বৃত তহবিল ১,৭০,২৫০.০০ টাকা। এ বাজেট ঘোষনার সময় উপস্থিত ছিলেন আল্লারদর্গা বাজার কমিটির সভাপতি ও হোগলবাড়ীয়া ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান লস্কর,সাজদার আলি, আমিনুল হক, পরিষদের সচিব মোঃ ছিদ্দিকুর রহমান, আরব আলি, বশির আহাম্মেদ, সাহেরা খাতুন, নাজমা খাতুন, সামসুন্নাহার প্রমূখ, অতিথি বৃন্দ উন্নয়নের নানা দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন এবং অর্থ বছরের বাজেট ঘোষনাকে সাধুবাদ জানিয়েছেন। হোগলবাড়ীয়া ইউনিয়ন বাসীরা জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম চৌধূরী দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার যোগাযোগ ব্যবস্থার জন্য ৩৮টি রাস্তা, পানি নিষ্কাশন,সৌর প্যানেল বিতরণ, শিক্ষা কর্মসূচী, বাল্য বিবাহ বন্ধ, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানব সম্পদ উন্নয়নসহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবী হোগলবাড়ীয়া ইউনিয়ন বাসীর। একই সাথে এলাকাবাসীর মাঝে স্বচ্ছ ভাবে আয় ও ব্যায়ের হিসেব প্রকাশ্যে তুলে ধরায় ইউপি বাসীর পক্ষ থেকে সাধুবাদ জানিয়েছেন।