আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জের আদমপুরে বাল্যবিয়ে প্রতিরোধে প্রচার অভিযান

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে বাল্য বিবাহ প্রতিরোধে ঝুঁকিপূর্ণ কন্যা শিশু ও মায়েদের নিয়ে প্রচার অভিযান উপলক্ষে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৩০ মে) বিকাল ৩টায় আদমপুরস্থ সংগঠনের সিডিপি (কমিউনিটি ডেভেলপম্যান্ট প্রজেক্ট) কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গুড নেইবারস বাংলাদেশ সিডিপি ব্যবস্থাপক রিমো রনি হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আবদাল হোসেন, সাংবাদিক শাব্বির এলাহী, শাহীন আহমদ, শিক্ষক আব্দুল বশির ও গুড নেইবারস বাংলাদেশের কমলগঞ্জ কেন্দ্রের শিক্ষা সংরক্ষণ কর্মকর্তা মর্নিং টন। আলোচনা সভায় ৫০জন মা ও ৮ম থেকে ১০ম শ্রেণি পড়–য়া ৫০ জন ছাত্রী ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, এ আলোচনা থেকেই উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রচার অভিযান চালাবে।