আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ভালো মানুষের দৃষ্টান্ত কৃপেন্দ্র সরকার

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ

অনেক কষ্টে সংসার চলে তাদের। “ভালো মানুষ আছে বলেই, পৃথিবী টিকে আছে” দিন আনে, দিন খায়, কখনো বা তাও জোটেনা এরকম এক পরিবারের। সদর উপজেলার গিয়াসনগর বাজারের সিরাজ টেইলার এর কারিগর কৃপেন্দ্র সরকার (৩৭) তেমনি শতভাগ অভাবের মধ্যেও বেঁচে থেকে সততার ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি মৌলভীবাজার শহরের ৫৫ মিশন রোড এলাকার লন্ডন প্রবাসী আব্দুল হক প্রয়োজনীয় কাজে ঢাকা যাচ্ছিলেন। এ সময় তার যাত্রাপথে মূল্যবান জিনিষপত্র, দামী মুঠোফোন ও লন্ডনের জরুরি কাগজাতসহ ভৈরবগঞ্জ বাজারের শেখ বাড়ী মাদরাসার উত্তর পর্শ্বে চলন্ত গাড়ী থেকে রাস্থায় ছিঠকে পড়ে যায়। পড়ে কুড়িয়ে পাওয়া ঐ মালামাল আব্দুল হক লন্ডনীর কাছে যোগায়োগ এর মাধ্যমে ফেরৎ প্রদান করেন কারিগর কৃপেন্দ্র সরকার । প্রচন্ড অভাবের মধ্যেও বেঁচে থেকে এমন কাজ করে বিরাট মানসিক শক্তি ও সৎ মানুষ হিসাবে উদাহরণ সৃষ্টি করেছেন তিনি। দীর্ঘদিন দুবাই দেশে বসবাস করলেও বর্তমানে দোকানে দৈনিক সীমিত কিছু টাকা উপার্জন এরমধ্যে পরিবারের লোকজনদের খাওয়া-দাওয়া, চিকিৎসা খরচসহ যাবতীয় ব্যয় বহন করা অনেকটা কষ্টদায়ক তার। এরপরও এগুলো নিয়েই তিনি মহা খুশি। বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে এত দামী মুঠোফোন, মূল্যবান জিনিষপত্রও জরুরি কাগজাত পাওয়ার পরও তিনি লোভ করেননি। সৎভাবে বাঁচার জন্যই এ লোভ তার মনে আসেনি খেটে খাওয়া এই মানুষটি। কারিগর কৃপেন্দ্র সরকার গিয়াসনগর বাজারের সিরাজ টেইলার এর দোকানে ১১-১২ বছর যাবৎ কারিগর হিসাবে কর্মরত। তিনি শ্রীমঙ্গল উপজেলার উত্তর মাজডিহি, নারাইনপুর গ্রামের মৃতঃ দশরত সরকার ও মাতা-মৃতঃ আলফী রাণী সরকার এর ২য় পুত্র। তিনি ২ছেলে, ১মেয়ে। বড় মেয়ে দশম শ্রেনীতে পড়ে। ১ ছেলে ৭ম শ্রেনীতে পড়ে। অপর পুত্রের বয়স চার বছর। তাদের দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ডুবাই প্রবাসী এবং তিনিও দীর্ঘদিন ডুবাই দেশে কর্মরত ছিলেন। লন্ডন প্রবাসী আব্দুল হক বলেন- বর্তমান যুগে এরকম সৎ মানুষ পাওয়া খুব মুশকিল। ভালো মানুষের দৃষ্টান্ত কারিগর কৃপেন্দ্র সরকার।