আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মৌলভীবাজারের কমলগঞ্জে পৃথক দুটি অভিযানে পুলিশ ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে পৃথক দুটি অভিযানে পুলিশ ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত দুই ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৯ মে) রাত পৌনে ১১টায় আলীনগর ইউনিয়নের রানীর বাজার এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী হোসেন আলী (৩৯)-কে ও রাত সাড়ে ১১টায় শমশেরনগর বাজার থেকে মাহমুদ আলী (২৭) নামে অপর এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয় কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই চম্পক ধাম, এএসআই উত্তম কৈরী ও এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে পুলিশের অভিযানে রানীর বাজার এলাকায় ইয়াবা নিয়ে ক্রেতার অপেক্ষায় থাকা অবস্থায় ইয়াবা ব্যবসায়ী হোসেন আলীকে আটক করা হয়। সে আলীনগর ইউনিয়নের ফুলতলী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। ইয়াবাসহ ব্যবসায়ী হোসেন আলীকে আটকের সত্যতা নিশ্চিত করে এসআই চম্পক ধাম বলেন, সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত।অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শমশেরনগর বাজার চৌমুহনা এলাকার সাবেদ ভবনের সামনে থেকে ১৬ পিচ ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী মাহমুদ আলীকে আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই আয়াছ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল। সে শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের মছদ্দর আলীর ছেলে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ রায় চৌধুরী ইয়াবাসহ মাহমুদ আলীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সে দীর্ঘদিন ধরে এ ব্যবসার সাথে জড়িত।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলাম বলেন, ইয়াবাসহ দুইজন আটক মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হলে সে মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বুধবার মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।