আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

যানজট মুক্তকরণে কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়িতে মতবিনিময় সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ ও ব্যস্ত জনপদ শমশেরনগরকে যানজটমুক্ত করণে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল ৫টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো: আশাফুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোক্তাদির হোসেন পিপিএম, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুল। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শমশেরনগর বাজারে চারদিক থেকে তীব্র যানজটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ আলোকেই বৃহস্পতিবার মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় যনজট নিরসনে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।