কে এস এম আরিফুল ইসলাম
(শ্রীমঙ্গল, মৌলভীবাজার)
“সমাজ সেবার মানসিকতা
মানব সেবায় অঙ্গীকারবদ্ধ ” এই স্লোগানকে সামনে রেখে সমাজ সেবা মূলক সংগঠন শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশনের আয়োজনে শনিবার সন্ধ্যায় দুস্থ ও অসহায় এবং সমাজের বিশিষ্টজনদের নিয়ে শহরতলির ভানুগাছ রোডস্থ শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত সংগঠনের সদস্য কে এস এম আরিফুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান মামুন ।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক হারুনুর রশিদ, সহ সভাপতি মো শফিকুল ইসলাম রুম্মন, সংগঠনের সদস্য শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা প্রমুখ। এ সময় বক্তারা সংগঠনের সার্বিক বিষয়ে এবং আগামি ৯জুন গরিব ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের জন্য সকলের নিকট সাহায্য কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ ও শতাধিক মানুষ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।






