আজ-  ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল «» বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল «» কমলগঞ্জে হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ «» বগুড়ায় নারীসহ ২ মাদকসেবীর কারাদণ্ড «» কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার «» মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন «» একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ «» ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়েকমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত «» শিক্ষার মান বৃদ্ধিতে প্রাইভেট স্কুলকেই উদ্যোগ নিতে হবে- প্রফেসর জয়নুল আবেদীন চৌঃ «» লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে শিক্ষা বৃত্তি, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

কে এস এম আরিফুল ইসলাম (শ্রীমঙ্গল,মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মেধাবী ২০ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে নগদ ৫ হাজার টাকা করে ১ লাখ টাকা, ২০১৭ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কমলগঞ্জের ১৫১জন শিক্ষার্থীকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৫১ হাজার টাকা, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ২২ জনকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে জনপ্রতি ৫০ হাজার টাকার করে মোট ১১ লাখ টাকা ঋণ, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কমলগঞ্জ পৌরসভার ১১ পরিবারকে এক বান্ডিল করে টিন ও নগদ ৩ হাজার টাকা এবং পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত ২০০ জনকে ১০ কেজি করে চাল আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। আজ রোববার (৩ জুন) বেলা ২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষা বৃত্তি, ক্ষুদ্র ঋণ ও ত্রাণ বিতরণ করেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, কমলগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার (লিলি), ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান।