আজ-  ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে «» বৃহস্পতিবার সিলেটে আসছেন জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ  «» নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন «» নওগাঁ পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক «» বগুড়া সান্তাহারের মাদক সম্রাজ্ঞী ফাতেমা গ্রেপ্তার «» নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা ! «» মতিয়ার চৌধুরী রচিত ‘নবীগঞ্জের ইতিকথা’ নিয়ে বই পড়া উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত «» কমলগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

“হৃদয়ে শ্রীমঙ্গল”ওয়াটসআপ গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন

মু রিমন ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে হৃদয়ে শ্রীমঙ্গল ওয়াটসআপ গ্রুপের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার (০৪ জুন) সকালে শ্রীমঙ্গলস্থ নজরুল কমিউনিটি সেন্টারে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ে শ্রীমঙ্গল লন্ডন এর সহ সভাপতি আব্দুল মালিক। অনুষ্ঠানে হৃদয়ে শ্রীমঙ্গল ওয়াটসআপ গ্রুপের এডমিন সালেহ আহমদের সভাপতিত্বে ও তুহিন চৌধুরির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন হৃদয়ে শ্রীমঙ্গলের সদস্য সাংবাদিক মামুন আহমেদ, কামরুল হাসান দোলন, মো: আলমগীর সেলিম, ইকরামুল ইসলাম ইমন, দেলোয়ার মামুন প্রমুখ। এছাড়াও হৃদয়ে শ্রীমঙ্গলের সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী চাল ৫ কেজি, ছানা ১ কেজি, ডাল ১ কেজি, চিনি ১ কেজি, সেমাই ২ প্যাকেট, খেজুর ৫০০ গ্রাম, পিয়াজ ৩ কেজি, রসুন ৫০০ গ্রাম, ট্যাং ১ প্যাকেট, তেল ২ লিটার, গুড়া দুধ ২৫০ গ্রাম বিতরন করা হয়। হৃদয়ে শ্রীমঙ্গলের সিনিয়র সদস্য দেলোয়ার মামুন বলেন হৃদয়ে শ্রীমঙ্গলে দেশী বিদেশী সদস্যদের নিয়ে গঠিত। আমাদের উদ্যেশ্য দরিদ্র ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসা। এবার প্রথমবারের মতো শ্রীমঙ্গল উপজেলার সকল ইউনিয়ন পৌরসভায় দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করেছি। এছাড়াও আমরা অসহায়দের যে কোন সহযোগীতায় আমরা প্রস্তুত থাকব।