আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

সিলেটের কারণেই যুক্তরাজ্যের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ: বৃটিশ হাইকমিশনার এলিসন ব্লেক

নি  অ
বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাই কমিশনার এলিসন ব্লেক বলেছেন, সিলেটের কারণেই যুক্তরাজ্যের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ।তিনি বলেন, সিলেটী প্রবাসীদের কারণে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো চমৎকার হচ্ছে।বৃটিশ হাই কমিশনার মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলে সিলেটের বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন।বৃটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্যের অর্থনীতিতে যেমন সিলেটীদের অবদান রয়েছে, তেমনি বাংলাদেশের অর্থনীতিতেও যুক্তরাজ্যের অনন্য অবদান রয়েছে। সিলেটের কারণে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক দিনে দিনে আরো চমৎকার হচ্ছে। সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বৃটিশ হাইকমিশনার বলেন, পরিবার ও সমাজের লোকদের একত্রে বসার সুযোগ করে দেয় এ ইফতার মাহফিল। বৃটিশ কাউন্সিলও বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-একটিভ সিটিজেনস প্রোগ্রাম, কানেকটিং ক্লাস এবং ইংরেজি বিষয়ক দক্ষতা উন্নয়ন কার্যক্রম। সিলেটে বৃটিশ কাউন্সিলের নতুন কার্যালয়ের বিষয়টিও হাইকমিশনার তার বক্তব্যে উল্লেখ করেন।যুক্তরাজ্য বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এই মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশে আগামীতে জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের স্থানান্তরের বিষয়টিও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। বাংলাদেশের সেনা সদস্যরা জাতিসংঘ শান্তি মিশনে উল্লেখযোগ্য অবদান রাখছে-এই মন্তব্য করে তিনি বলেন, উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্কও রয়েছে। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি ই ইউ শহিদুল ইসলাম শাহীন, সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরসহ বৃটিশ হাইকমিশনের উর্ধ্বতন কর্মকর্তা, সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।