আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার «» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের

শ্রীমঙ্গলে নাগরদোলা থিয়েটারের উদ্যোগে “মাদকমুক্ত সমাজ গঠনে সুস্থ্য সংস্কৃতিচর্চার গুরুত্ব শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

 

প্রিতম পাল,শ্রীমঙ্গল(মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাগরদোলা থিয়েটারের উদ্যোগে “মাদকমুক্ত সমাজ গঠনে সুস্থ্য সংস্কৃতিচর্চার গুরুত্ব শীর্ষক” এক আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।

শুক্রবার সন্ধ্যায় শহরতলির গুহ রোডস্থ আগ্রা কন্টিনেন্টাল রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরদোলা থিয়েটারের সাংগঠনিক সম্পাদক  প্রিতম পাল এর সঞ্চালণায় এবং দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক অনিরুদ্ধ সেনগুপ্ত বাচ্চুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তিকার দেবাশিষ চৌধুরী রাজা। এছাড়াও বক্তব্য রাখেন নাগরদোলা থিয়েটারের সাধারণ সম্পাদক শিমুল তরফদার, কবি ও নাট্যকার জহিরুল মিঠু, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. মো: একরামুল কবীর, দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা বেগম, কিন্ডার গার্ডেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী আসমা, বি টি আর আই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সাল আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে বৃহৎ আকারে জনসচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে আমাদের যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে জানাতে হবে। আর সুস্থ্য সংস্কৃতিচর্চা এক্ষেত্রে টনক হিসেবে কাজ করতে পারে। তাহলে মাদক নিয়ন্ত্রণ সম্ভবপর হতে পারে। এছাড়াও মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানান বক্তারা। তবে অপরাধীদের যেনো বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয় এই বিষয়টিও উঠে আসে বক্তব্যে।

পরে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।