আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

পথ শিশুরদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা

এহসান বিন মুজাহির::

পথ শিশুদের মাঝে ঈদের নির্মল আনন্দ ছড়িয়ে দিতে ‘নতুন বসনে রঙিন ঈদ’-২ নামক একটি ইভেন্টের মাধ্যম ৬০ জন পথ শিশুকে ঈদের বস্ত্র প্রদান করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা। সোমবার (১১ জুন) বিকাল ৩টায়, মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা একাডেমি ভবণের সামনে ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার জেনারেল সেক্রেটারি মোঃ শামীম মিয়া জানান- পথ শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই আয়োজন। গত বছরও আমরা
‘নতুন বসনে রঙিন ঈদ’-১ ইভেন্টের মাধ্যমে ৫০ জন পথ শিশুকে ঈদবস্ত্র প্রদান করি। আমাদের এই ইভেন্টে যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক দোয়া করি এবং আগামী ইভেন্টে অব্যাহত সহযোগিতা থাকলে আমাদের কার্যক্রম আরও গতিশীল হবে।

এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট রাসেল আহমেদ, ট্রেজারার সুমিত বর্ধন, প্রজেক্ট অফিসার রায়হান রশিদ রাহী, পাবলিক রিলেশন অফিসার রুমানা চোধুরীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।