আজ-  ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা «» শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীর বিদায় সংবর্ধনা «» শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন; একজনের ৬ মাসের কারাদণ্ড «» শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত।  «» সিলেট মহানগর,  সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» কুলাউড়ার বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল মান্নান আর নেই, আগামীকাল জানাজা। «» বার্মিংহামে কবি পিয়াস মজিদ এর আড্ডায় কবি নজরুলের স্ত্রী নার্গিসের কবর সংরক্ষণের আহ্বান «» নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» নওগাঁয় সাবেক অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞান করে হত্যা, স্বর্ণালংকার লুট: নারীসহ গ্রেপ্তার ২

ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার

দীপ্তনিউজঃ
মৌলভীবাজার ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ১১ জুন সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মুন হল, সার্কিট হাউজ, মৌলভীবাজার এ জেলা প্রশাসক জনাব মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিতে,¡ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিনের সঞ্চালনায়, ভোক্তা অধিকার আইন অধিকতর প্রচারের লক্ষে জনসচেতনতামুলক একটি সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা মহিলা আওয়ামিলীগ, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেগম সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, প্রেস ক্লাবের সেক্রেটারী সালেহ এলাহী কুটি, জেলা ক্যাব কমিটির সভাপতি এডভোকেট আবু তাহের, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি, আকমল হোসেন নিপু, দৈনিক বাংলার দিন এর সম্পাদক, বকসী ইকবাল আহমদ, সরকারী বেসরকারী চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীবৃন্দ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন ভোক্তা অধিকার আইন এবং অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। ভোক্তা অধিকার বিরোধী কাজ হলে ভোক্তা অধিকার অধিদপ্তরে জানানোর জন্য সহকারী পরিচালক সকলকে অনুরোধ জানান। অনুষ্ঠানের সভাপতি সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ব্যবসা করার জন্য অনুরোধ জানান। এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্য়ায়ে রাখার জন্য, জেলা প্রশাসক, মৌলভীবাজার, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।