আজ-  ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার «» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের «» সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি হোটেল শ্রমিক ইউনিয়নের «» নতুন কুড়ি জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগীতায় সিলেট বিভাগ চ্যাম্পিয়ন «» নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিক্ষাবান্ধব ও উন্নয়নশীল বাজেট পেশ করায় কমলগঞ্জ উপজেলা যুবলীগের আনন্দ র‌্যালী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরে শিক্ষাবান্ধব ও উন্নয়নশীল বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে সোমবার বিকাল ৪টায় এক আনন্দ র‌্যালী বের হয়। উপজেলা যুবলীগের আহবায়ক পৌরসভার মেয়র জুয়েল আহমেদের নেতৃত্বে একটি বিশাল আনন্দর‌্যালী বের হয়ে উপজেলা চৌমুনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক সংক্ষিপ্ত পথ সভায় উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালিক বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ, শায়েক আহমদ, আলাল মিয়া, ইলিয়াছুর রহমান, জহিরুল ইসলাম নানু, মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় জনগনের কল্যাণে শিক্ষাবান্ধব ও উন্নয়নশীল বাজেট পেশ করায় কমলগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।