আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ মিছিল

ইমাদ উদ দীন:

বেগম খালেদা জিয়ার মুক্তি ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে মিছিল ও পথসভা করেছে মৌলভীবাজার জেলা যুবদল। গতকাল (মঙ্গলবার) বিকেলে শহরের বড়হাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কসুমভাগ চৌমোহনায় এসে শেষ হয়। জাতীয়তাবাদী যুবদলের নবর্নিবাচিত মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মুহিতের পরিচালনায় বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মোক্তাদির রাজু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ। এসময় বক্তরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর গ্রেফতারের প্রতিবাদ জানান। তারা হুঁিশয়ারি দিয়ে বলেন তাদের নি:শর্ত মুক্তি না দিলে রাজ পথে কঠোর আন্দোলনের মাধ্যমে অবৈধ এ সরকারকে কারাগারে থাকা সকল রাজবন্ধিদের মুক্তি দিতে বাধ্য করা হবে। বিক্ষোভ মিছিল ও পথসভার আগে দুপুরে নবগঠিত জেলা যুবদলের নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের বাহারমর্দনস্থ মাজারে পুষ্পস্তবক অর্পন, জিয়ারত ও মোনাজাত করেন। এসময় জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।