চলো স্বপ্ন দেখাই’ এই স্লোগান সামনে রেখে মৌলভীবাজারের স্কুল কলেজের ২৫ টি শিশু মিলে “স্বপ্নের আকাশ” নামকরণ সংগঠনটি এক বছর যাবৎ অসহায় শিশুদেরকে নিয়ে কাজ করে আসছে। এরই ধারায় ১২ জুন বিকাল ৪ টায় এম সাইফুর রহমান অডিটোরিয়াম এর সামনে অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে। উপস্থিত ছিলেন স্কুল কলেজে শিক্ষকবৃন্দ ও দীপ্তনিউজ এর সম্পাদক দুরুদ আহমেদ প্রমুখ।
স্বপ্নের আকাশ সংগঠনের নেতৃবৃন্দ এসময় বলেন আমরা যতদিন বেচে থাকবো ততদিনই এই অসহায় শিশুদের মাঝে মিশে থাকার চেষ্টা করবো।
মৌলভীবাজার অসহায় শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করে শিশু সংগঠন স্বপ্নের আকাশ
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুন, ১২, ২০১৮, ৮:৫৬ অপরাহ্ণ • ৪ বার পঠিত






