আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সম্পন্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি::

দারুল কিরআত প্রশিক্ষণ কেন্দ্র কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে পবিত্র রমজান মাসব্যাপী বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া ও পুরস্কার বিতরণী অনুুষ্ঠান ২৬ রমজান (১২ জুন) সকাল সাড়ে ১১টায়, কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, দারুল কিরআত প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও ক্বারী নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া, সহকারী শিক্ষক আতিকুর রহমান, হিলফুল ফুযুল ইসলামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাসুদ রানা।

প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা আছগর হোসাইর, হাফেজ ক্বারী শুয়াইবুর রহমান চৌধুরী, ক্বারী মাওলানা মুহিবুর রহমান, ক্বারী আব্দুল মুমিন।

প্রসঙ্গত, পহেলা রমজান থেকে বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হয়ে গত ২৪ রমজান লিখিত ও ২৫ রমজান মৌখিক পরীক্ষা নেয়া হয়। পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতর অনুষ্ঠানে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।