মু রিমন ইসলাম,
শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল শহরটা ছোট্ট,তবে বেশ গোছানো।এই শহরের বাড়ি,গির্জা, মন্দির নিয়ে সব স্থাপনার মাঝেই নান্দনিকতার ছাপ।শহরের বেশির ভাগটা জুড়েই রয়েছে চা-বাগান।দেশে দর্শনীয় স্থানগুলোর মধ্যে কক্সবাজার,সেন্টর্মাটিন,কিন্তু ভ্রমন করেননি দেশের অন্যতম প্রাকৃতিক লিলাভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল।
এখানে আপনি যে দিকে-ই তাকাবেন দুচোখ জুড়ে দেখবেন চায়ের বাগান।যা দেখলে চোখ জুড়ে খেলে যাবে এক অপরূপ সুন্দর ও সবুজের সমারোহ। তাই হয়তোবা ভাবছেন কিভাবে যাবেন শ্রীমঙ্গলে!
বাংলাদেশে চা-বাগান মানেই শ্রীমঙ্গলে।সাধারণত মে মাস থেকে চা-পাতা সংগ্রহের মৌসুম শুরু হয়।চলে অক্টোবর পর্যন্ত।এ সময়ে বাগানও থাকে সবুজ-সতেজ আর কর্মচঞ্চল।আর এ সময়টাকেই আপনি বেছে নিতে পারেন ভ্রমণের ‘চা-কন্যা’ ভাস্কর্য দেখে শ্রীমঙ্গলের চা-বাগান ভ্রমন শুরু করতে পারেন।বাগানে চা পাতা তুলছে এক তরুণী শ্রমিক।
এই আদলে তৈরি সাদা ভাস্কর্যটি শ্রীমঙ্গলের প্রবেশ পথেই দৃষ্টি কেড়ে নেবে।মৌলভীবাজার জেলা প্রশাসন দৃষ্টিনন্দন এ ভাস্কর্যটি তৈরি করেছে সাতগাঁও চা-বাগানের সহায়তায়।‘চা-কন্যা’র সামনেই বিস্তীর্ণ এলাকা জুড়ে সাতগাঁও চা-বাগান।
‘চা-কন্যা’থেকে শ্রীমঙ্গল শহরের দূরত্ব বেশি নয়।ছোট্ট শহরকে পিছু ফেলে ভানুগাছ সড়কে উঠলেই চোখে পড়বে চা গবেষণা ইন্সটিটিউটের (বিটিআরআই) ভেতর থেকে দক্ষিণ মুখী সড়কটি ধরে এগিয়ে গেলে ফিনলের চা-বাগান,এ ছাড়া আছে বিটিআরআইর নিজস্ব বাগান। ভানুগাছ সড়কের টি-রিসোর্ট ফেলে সামনে দুটি বাঁক ঘুরে হাতের ডানের সড়ক ধরে কয়েক কিলোমিটার গেলেই জেরিন টি-এস্টেট।
লাউয়াছড়ার আগে হাতের ডানে জঙ্গলম ঘেরা পথটি চলে গেছে নূরজাহান টি-এস্টেটের দিকে।এ পথে দেখা মিলবে আরো বেশ কিছু বাগান।শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার।পথের মধ্যেই লাউয়াছড়া জাতীয় উদ্যান।
কমলগঞ্জ থেকে আরো পাঁচ কিলোমিটার গেলে পাহাড়ঘেরা চা-বাগানের মধ্যে বিশাল মাধবপুর লেক।
তবে চা-বাগান দেখতে দেখতেও মাধবপুর যাওয়া যায়।এর জন্য ধরতে হবে নূরজাহান টি-এস্টেটের পথ।বাহন হিসেবে অবশ্যই নিতে হবে জিপ।এখান থেকেও চা-বাগান দেখতে দেখতে ভিন্নপথে ফিরতে পারেন।ধলাই সীমান্ত থেকে ফিরতি পথে সামান্য এগিয়ে হাতের বামে বেশ পুরনো চা-বাগানের বাংলোর পাশ ঘেঁষা রাস্তা ধরে চললে,চা-বাগানের বাঁকে বাঁকে ফেরা যাবে শ্রীমঙ্গল শহরে।






