আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গল এর কুরআন প্রশিক্ষণ কোর্সের ফলপ্রকাশ ও পুরস্কার বিতরণ সম্পন্ন

কে এস এম আরিফুল ইসলাম

আল খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের মাসব্যাপী  ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের ফলপ্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৩ জুন ২০১৮ সকাল এগারোটায় ডিএআই ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউট প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নন্দিত প্যানেল মেয়র মীর এমএ সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আজহার শ্রীমঙ্গলের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মাওলানা আয়েত আলী, জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের শিক্ষাসচিব মুফতী মাওলানা মনির উদ্দীন, দারুল আজহার শ্রীমঙ্গলের পরিচালনা পর্ষদের সেক্রেটারি আলহাজ্ব খলীলুর রহমান শেরওয়ান, পরিচালক কাজী মাওলানা শিহাব উদ্দীন, দারুল আজহার শ্রীমঙ্গলের অভিভাবক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুদ্দীন আহমদ লিটন।

সহকারী শিক্ষক এবিএম মাহবুবুল আলম বাশার’র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এইচ এম নোমান আহমদ, ক্বারী মাওলানা আরিফ উদ্দীন, ক্বারী মাওলানা আখতার হোসাইন, ক্বারী ওয়ারিছ মাহমুদ, ক্বারী রেজওয়ানুর রহমান, ক্বারী শামছুল হক তোফায়েল, ক্বারী ফাহিম রাব্বানী।

অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।