আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে ক্ষুদ্র জনগোষ্ঠীর সম্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা

রাজকুমার সোমেন্দ্র সিংহ, কমলগঞ্জ:

 

মৌলভীবাজারের কমলগঞ্জে

ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও মাতৃভাষায় প্রাক-প্রাইমারী শিক্ষা চালুসহ শিশু শিক্ষার মান উন্নয়নে সচেতনতামূলক সম্মিলনী অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারাস্থ মণিপুরী সমাজকল্যাণ সমিতির কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ১৩ জুলাই (২০১৮ শুক্রবার) উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারাস্থ দক্ষিণ মন্ডপে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম এবং বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরাম-এর যৌথ উদ্যোগে বৃহত্তর সিলেট অঞ্চলের মণিপুরী, খাসি, ত্রিপুরী, গারো, রাজবংশী, সাঁওতাল এবং চা-শ্রমিকদের মধ্যে বিদ্যমান ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও মাতৃভাষায় প্রাক-প্রাইমারী শিক্ষা চালুসহ শিশু শিক্ষার মান উন্নয়নে সচেতনতামূলক এক সম্মিলনী অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের উপদেষ্টা রসমোহন সিংহ এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কোচেয়ারম্যান জিডিশান প্রধান সুচিয়াং, তেতইগাঁও রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহ, মণিপুরী সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি বজ্রগোপাল সিংহ, চা-জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর সভাপতি ও  বৃহত্তর সিলেট আদিবাসী ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক পরিমল সিং বড়াইক, বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতির সহ-সভাপতি স্বপন কুমার সিংহ প্রমূখ।

সভায় স্বগত বক্তব্য রাখেন, বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফেরামের সাধারন সম্পাদক সমরজিত সিংহ।

এসময় সমাজকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধি, নারী প্রতিনিধি, কবি-সাহিত্যিক-লেখক-গবেষক, সাংবাদিক, চাকুরীজীবী, ছাত্র/ছাত্রী ও যুব প্রতিনিধিসহ অর্ধশতাধিক লোক অংশগ্রহণ করে।