আলাল আহমদ রিপন কমলগঞ্জ মৌলাভীবাজার :
মৌলভীবাজারের কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ও বিশিষ্ট ব্যবসায়ী মো: জাহেদুল হক এর অর্থায়নে হতদরিদ্রের মাঝে ”ঈদ সামগ্রী” বিতরণ করা হয়। ১৪ জুন, বৃহস্পতিবার, রাত ৮ টায়, শমসেরনগরস্থ তিন ভাই রেস্টুরেন্ট। আলোচনা সভা সভাপতিত্ব করেন কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রোটারিয়ান মো: শাহ আলম চৌধুরী ও কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক হোসেন জুবায়ের সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব আহবায়ক ও কমলগঞ্জ পৌরসভা মেয়র জুয়েল আহমদ, বিশেষ অতিথি বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ সাংগঠনিক সম্পাদক মো: জাহিদুল হক, শমসেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি মো: আব্দুল মালিক বাবুল, দৈনিক সমকাল কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক প্রনিত রঞ্জন দেবনাথ, শমসেরনগর ইউ,পি সদস্য রুহেল আহমদ চৌধুরী। অন্যান্য মধ্য উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার যুবলীগের সদস্য মো: নুরুল ইসলাম ইলিয়াছ, সদস্য আলাল আহমেদ, শ্রমিকলীগ নেতা মো: সিরাজ মিয়া সহ প্রমুখ।






