আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে জেলা বিএনপির স্মারকলিপি

স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে: মিথ্যা ও জাল নথির ভিত্তিতে বানোয়াট মামলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে কারাগারে রাখার প্রতিবাদে গতকাল (১৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রদত্ত স্মারক লিপিতে বলা হয় কারাগারে সরকার নানা কৌশলে বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় রেখেছে। তারা দাবী করেন অবিলম্বে বেগম খালেদা জিয়াকে ইউনাটেড হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসা প্রদান ও ঈদের আগেই তাকে নি:শর্ত মুক্তির। স্মারকলিপি যতাযত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন বলে তারা জেলা প্রশাসকের প্রেরিত স্মারক লিপিতে আশা পোষণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মৌলভী ওয়ালী সিদ্দিকী, আলহাজ্ব এম এ মুকিত,জেলা বিএপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, সদর উপজেলা সভাপতি মো: হেলু মিয়া, জেলা বিএনপির সহ সাংগঠনিক মাহমুদুর রহমান প্রমূখ।