দুরুদ আহমেদ,মৌলভীবাজার: জাতীয় শ্রমিকলীগ
মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার ১৪ জুন স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কাউন্সিলার আসাদ হোসেন মক্কুর, আহ্বায়ক, জাতীয় শ্রমিকলীগ, মৌলভীবাজার জেলা শাখার সভাপতিত্বে, মোঃ জাকারিয়া আহমদ সদস্য সচিব, জাতীয় শ্রমিকলীক, মৌলভীবাজার জেলা শাখার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সৈয়দা সায়রা মহসিন এম,পি প্যানেল স্পীকার জাতীয় সংসদ, বিশেষ অতিথি হিসাবে, বাবু সুব্রত পুরকায়স্থ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ নেত আতাউর রহমান, সুহেল কুলাউড়া, ছাদিকুর রহমান,রাজনগর, শামসুদ্দিন সানি সদর, সাহিন আহমদ চৌধুরী,সদর, এজাজুল হক এজাজ, সৈয়দা শিরিন আক্তার প্রমুখ। ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন জেলা উপজেলার নেতা কর্মী।
জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার আলোচনা ও দোয়া ইফতার মাহফিল
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুন, ১৪, ২০১৮, ৪:১২ অপরাহ্ণ • ২ বার পঠিত






