স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে: ন্যাশনাল চিলডেন্স টাক্সফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার এর শিশু গবেষক সমরিতা পাল ঐশী এর নিজস্ব উদ্যোগে আজ (১৪ জুন) বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার শিশু একাডেমী প্রাঙ্গনে পবিত্র ইদ-উল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরন ও মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর শ্যামলী পুরকায়স্ত, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (নোয়াখালী) মুসলেহ উদ্দিন, মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান এর সহর্ধমিনী খায়রুন্নেছা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ১৫ জন পথশিশুর হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।






