এস এ চৌধুরী জয়, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার, শমশেরনগর, পতনউষার ইউনিয়নে আকস্মিক বন্যার দুর্ভোগে আক্রান্ত বানভাসী মানুষের পাশে সহায়তায় মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিম।
শনিবার (১৬ জুন) সন্ধ্যায় আতুরের ঘর নামক স্থান দিয়ে ক্যাপ্টেন আরেফিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম পতনউষার ইউনিয়নের পানিবন্দি অসহায় মানুষদের সহায়তায়র জন্য প্রবেশ করছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক তথ্যটির নিশ্চিত করে জানান, মেজর মোহাইমিনের সাথে ঘন্টাখানেক কথা হয়েছে। আতুরের ঘরে সংশ্লিষ্ট মেম্বারসহ লোকজন রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে ক্যাপ্টেন আরেফিনের নেতৃত্বে সে পথ দিয়ে পতনউষারে সেনাবাহিনীর টিম প্রবেশ করবে।






