আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মনু ও ধলাই নদে পানি কমছে মৌলভীবাজারে সার্বিক বন্যার কিছুটা উন্নতি হচ্ছে

দুরুদ আহমেদ, মৌলভীবাজার ॥ মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মনু ও ধলাই নদে পানি কমছে। বন্যায় ডুবে যাওয়া রাস্তাঘাট থেকে পানি সরে যাচ্ছে। জেলার ৪টি উপজেলার ৩০টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা বন্যার পানিতে প্লাবিত হয়। মৌলভীবাজার জেলায় বন্যা দেখা দেয় ১৩ জুন। বন্যায় সারা জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা শুরু হবার ৬দিন পর গতকাল সোমবার (১৮জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বন্যার্তদের দেখতে মৌলভীবাজারে আসেন। মনু ও ধলাই নদের বন্যা প্রতিরক্ষা বাঁধে ১৮টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়। এইসব ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার ৩০টি ইউনিয়নের ৪০ হাজার পরিবারের প্রায় ২ লাখ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েন। ১৪ ও ১৫ জুন দু’টি নদেই পানি অস্বাভাবিক ভাবে বাড়তে থাকে। মনু নদ বিপৎসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে ও ধলাই নদ বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে নিয়ে বৈঠক করে সেনাবাহিনীর সহযোগীতা চায়। ১৫ জুন রাতেই সেনাবাহিনীর চারটি টিম কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর এসে পৌছে। ১৬ জুন থেকে সেনাবাহিনী স্পীডবোর্ড দিয়ে পানিবন্দী মানুষকে উদ্ধার শুরু করে। এদিকে ১৫ জুন মৌলভীবাজার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মনু নদের বন্যা প্রতিরক্ষা দেয়াল ঝুকিপূর্ণ হয়ে পড়ে। শহরের মনু নদ তীরবর্তী এম সাইফুর রহমান (সেন্ট্রাল রোড) সড়কের বিভিন্ন ছিদ্র ও দেয়ালের সংযোগের ফাঁক দিয়ে শহরে পানি প্রবেশে করতে থাকে। পৌরসভার পক্ষ থেকে পৌরবাসীকে সতর্ক করে মাইকিং করা হয়। সেনাবাহিনীর প্রকৌশল টিম বন্যা প্রতিরক্ষা দেয়াল পর্যবেক্ষণ করে দেয়ালের পাশে দ্রুত বালু ভর্তি বস্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে বলে। পানি উন্নয়ন বোর্ড ও মৌলভীবাজার পৌর কর্তৃপক্ষ বলু ভর্তি প্রায় ১৫ হাজার বস্তা দিয়ে শেষ পর্যন্ত বন্যা প্রতিরক্ষা দেয়াল রক্ষা করতে সক্ষম হয়। গত শনিবার রাতে (১৬ জুন) শহরের পশ্চিম এলাকার বরইকোণাতে বন্যা প্রতিরক্ষ বাঁধ (মাটির) ভেঙে মৌলভীবাজার পৌরসভার ৩টি ওয়ার্ড প্লাবিত হয়। মৌলভীবাজার-সিলেট সড়কের প্রায় অর্ধকিলোমিটার স্থান পানিতে ডুবে যাওয়ায় সিলেটের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। গতকাল সোমবার (১৮ জুন) সড়ক থেকে পানি না নামায় সিলেটের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ওই ভাঙা বাধ নিয়ে এখনো পানি ঢুকতে থাকায় মৌলভীবাজার পৌরসভার উপজেলা পরিষদ, বারইকোণা, পূর্ব রড়হাট, পশ্চিম বড়হাট, বড়কাপন, পূর্ব ধরকাপন, পশ্চিম ধরকাপন, শেখেরগাও, দ্বারক, খিদুর, গোবিন্দশ্রী, পূর্বহিলালপুরসহ ছয়, আট ও নয় নম্বর ওয়ার্ডের সকল পাড়া মহল্লার বাসাবাড়িতে পানি উঠেছে। ওইসব ওয়ার্ডের চলাচলের সকল রাস্তা ৩ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে আছে। পানি নিচের গিকে গড়িয়ে যাওয়ায় মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর, কনকপুর, আমতৈল, নাজিরাবাদ ইউনিয়ন নতুন করে বন্যা কবলিত হচ্ছে।