আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৭০০জনের মাঝে প্রধাণমন্ত্রীর ত্রাণের চাল বিতরণ

এস এ চৌধুরী জয়, কমলগঞ্জ থেকে :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল হইতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় কমলগঞ্জ পৌরসভা, আলীনগর, শমশেরনগর, মুন্সীবাজার, রহিমপুর ও পতনউষার ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ৪৭০০জনের মাঝে ২০ কেজি হারে পৃথকভাবে সরকারি ত্রাণের চাল বিতরণ করা হয়। এছাড়া কিছু সংখ্যকদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
পৌরসভা সুত্র জানায়, মঙ্গলবার (১৯জুন) বেলা ১টায় কমলগঞ্জ পৌরসভা দুূযোর্গ ও ত্রান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফয়জুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চারশত পরিবারের মাঝে ২০ কেজি হারে এসব  চাল বিতরন করেন। পৌর মেয়র জুয়েল আহমেদ এর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুূযোর্গ ও ত্রান মন্ত্রনালয়ের উপসচিব জাহাঙ্গীর আলম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল। অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলরগণ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাল বিতরণ ছাড়াও পতনউষারের আহমদনগর আশ্রয় কেন্দ্রে কিছু সংখ্যকদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের মাঝে আরোও একই হারে চাল, ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হবে বলে প্রধান অতিথি অতিরিক্ত সচিব মোঃ ফয়জুর রহমান আশ^াস প্রদান করেন।
এদিকে শমশেরনগর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩নং ওয়ার্ডের পুরো সতিঝির গ্রামের ৩শত ও ২নং ওয়ার্ডের ১শত জনসহ মোট ৪শত জনকে ২০ কেজি হারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত চাল কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক এর উপস্থিতিতে চেয়ারম্যান জুয়েল আহমদ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান ও সাংবাদিকবৃন্দ।
চেয়ারম্যান জুয়েল আহমদ সত্রতা নিশ্চিত করে বলেন, পর্যায়ক্রমে আরোও ১হাজার পরিবারকে একই হারে চাল দেওয়া হবে বলে ইউএনও মহোদয়ের কাছ থেকে আশ^াস পাওয়া গেছে।