নজরুল ইসলাম মুহিব মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার কালাইরগুল এলাকায় কুশিয়ারা নদীর বাঁধে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে করে মনু প্রকল্পের ভেতর রাজনগরের উত্তরবাগ, ফতেহপুর ইউনিয়ন পুরোটাই বন্যা কবলিত হয়ে পড়েছে। ওই সব এলাকা তলিয়ে বন্যা পানি কাউয়াদিঘি হাওর সহ আশপাশ এলাকায় প্রবেশ করছে। নতুন করে ভাঙ্গনে ফলে রাজনগরে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।
তবে মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অপরদিকে কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
মনু নদীর পানি মৌলভীবাজার শহরের কাছে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পৌর এলাকা ও সদর উপজেলার বন্যা কবলিত এলাকার বাড়ি-ঘর ও রাস্তা ঘাট তলিয়ে রয়েছে। সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনা এলাকায় কুশিয়ারা নদীর ভাঙ্গন দিয়ে বন্যার পানি প্রবেশ করে তিনটি গ্রাম ও ও মনুমুখ ইউনিয়নের ২টি তলিয়ে রয়েছে।
অপরদিকে উজানে বৃষ্টিপাত না হওয়ায় কুলাউড়া উপজেলার মনু নদীর ভাঙ্গন ও কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর সবকটি ভাঙ্গন দিয়ে বন্যার পানি বের হওয়া বন্ধ রয়েছে। ওই সব এলাকার বাড়ি ঘড় ও রাস্তা ঘাট থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে কুলাউড়া ও কমলগঞ্জের নি¤œাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। 
বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে মন্ত্রী মৌলভীবাজর পৌরসভাধীন সৈয়ারপুর এলাকায় লোকনাথা সেবা আশ্রম ও সদর উপজেলার শেরপুরে আজাদ বখত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে বর্ন্যার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এদিকে মৌলভীবাজার শহর রক্ষা বাঁধ পরিদর্শন করতে আসছেন পানি স¤পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তাগণ,জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল পৌর মেয়র ফজলুর রহমান, উপস্থিত ছিলেন। আজকে থেকেই শুরু হয়েছে শহর রক্ষা বাঁধ সংস্কারে কাজ। শহর রক্ষা বাঁধ সংস্কারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে- বললেন সচিব। এছাড়াও তিনি মৌলভীবাজার জেলার বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন।
রাজনগরে কুশিয়ারা নদীর বাঁধে নতুন করে ভাঙ্গন : মৌলভীবাজার পৌরসভা, সদর উপজেলা অপরিবর্তিত : সদর কুলাউড়া ও কমলগঞ্জে উন্নতি
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুন, ১৯, ২০১৮, ২:১১ অপরাহ্ণ • ০ বার পঠিত






