আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে বিকুল চক্রবর্তীর মুক্তিযুদ্ধের তথ্য চিত্র প্রদর্শনীর সমাপনি অনুষ্ঠানে সমাজকল্যান মন্ত্রী

আলাল আহমদ রিপন মৌলভীবাজার :
বিশ্বের অনান্য দেশে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি গুরুত্বের সাথে সংরক্ষন করা হয়েছে। আর আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি সংরক্ষনতো দুরের কথা আমাদের দেশে স্বাধীনতার স্থপতিকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল গ্র্যান্ড সেলিম রির্সোটে সাংবাদিক বিকুল চক্রবর্তী আয়োজিত মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনীর সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব বনমালি ভৌমিকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, এখন মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় তাই এখনই তা সংরক্ষনের উপযুক্ত সময়। মন্ত্রি বলেন, সরকার তা সংরক্ষনের কাজ করছে তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে অবহিত করে তা সংরক্ষনে সহায়তা করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য মো: সিকান্দর আলী, ডা: হরিপদ রায় ও ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, আবাসন ব্যবসায়ী আবু সিদ্দিক মোছা , মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম ও গ্র্যান্ড সেলিম এর সত্বাধিকারী সেলিম আহমদ।অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তীর সঞ্চালনায় আরো বক্তব্যদেন সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, বিটিআর আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমদ, চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, ও সাংবাদিক এস কে দাশ সুমন প্রমুখ।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে উৎসাহিত করতে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার সাংবাদিক ও লেখকসহ ২৬ জনকে মুক্তিযুদ্ধের তথ্যচিত্র সংরক্ষনে সহায়তার জন্য সম্মাননা দেয়া হয়।এর আগে মন্ত্রী ও অতিথিরা প্রদর্শনীটি পরিদর্শন করেন।উল্লেখ্য বিগত ৩০ মে সাংবাদিক বিকুল চক্রবর্তী নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে আয়োজন করেন মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনী। দেড় মাসেরও অধিক সময় প্রদর্শনী চলাকালে পরিদর্শন করেছেন কয়েক হাজার দর্শনার্থী।