আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

প্রবাসী শাহীন আহমদ চৌধুরী উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

দুরুদ আহমেদ, মৌলভীবাজার ঃ ॥ মৌলভীবাজারে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় সরকারী, বেসরকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির উদ্যাগে ত্রাণ সামগ্রী বিতরণ করতে দেখা গেছে। ২০জুন বুধবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর শামছুন নাহার বিদ্যাপিঠ বন্যাআশ্রয় কেন্দ্র ও মনুমুখ এলাকায় মনুমুখ হাই স্কুল বন্যাআশ্রয় কেন্দ্রে মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর গ্রামের লন্ডন প্রবাসী শাহীন আহমদ চৌধুরী উদ্যোগে উদ্যোগে প্রায় তিন শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজের প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. সেলিম, বিশিষ্ট সমাজসেবক শেখ কবির আহমদ,সাংবাদিক দুরুদ আহমদ ও নজরুল ইসলাম মুহিব,আফরোজগঞ্জ বাজার পরিচালনা কমিটি সম্পাদক হাজী ছাবু মিয়া,মুহিবুর রহমান জিবলু,আওয়ামীযুবলীগের খলিলপুর ইউপি শাখার সভাপিত মো. আবু নাসির চৌধুরী,সহ-সভাপতি মো. আব্দুল করিম,ভ্রান সম্পদক মো.সেলিম আহমদ,সদস্য মো. শাফীন চৌধুরী,মো. হাসান আহমদ,জসিম মিয়া,মো.সাব্বির আহমদ,মো.পারভেজ আহমদ, মৌলভীবাজার সরকারী কলেজের রোভার স্কাউট সদস্য মো. হাবিবুর রহমান,ইলিয়াছ উদ্দিন,ও মো.সালাউদ্দিন ।এদিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে দুপুরে ত্রাণ বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। উপজেলার কামারচাক ও মনসুরনগর ইউনিয়নসহ বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মো তোফায়েল ইসলাম,পুলিশ সুপার শাহজালাল এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম সাংবাদিকদের জানান, বন্যা দুর্গতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ১৩ লক্ষ ৪০ হাজার টাকা এবং ১১৪৩ মেট্রিকটন চাল ত্রাণ বিতরণ করা হয়েছে। ৫ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ৬৭ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পূণবার্সনের জন্য বরাদ্ধ হয়েছে ১ হাজার বান্ডিল ঢেউ টিন এবং নগদ ৩০ লক্ষ টাকা।