দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি :
দৌলতপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জানাগেছে ২১ জুন বৃহস্পতিবার এলাকার মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের আশিক আলির শিশু সন্তান ইয়াছিন আলি নীরব (১৯মাস) সকালের দিকে নিখোঁজ হয়, পরে খোঁজা খুজির এক পর্যায়ে পাশের বাড়ীর পুকুর থেকে বেলা ৩ টার দিকে লাশ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে দিনের যে কোন সময় পুকুরে পড়ে গেলে ডুবে তার মৃত্যু হয়।






