দীপ্তনিউজঃ
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের অবহেলায় দুর্লভপুর গ্রামের প্রবাসী আলাউদ্দিন এর শিশু পুত্র নাহিদ আহমদ (৬) এর মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা গেছে- আজ ২১ জুন দুপর আড়াইটার দিকে নাহিদকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। শিশুটিকে বাড়ীতে নিয়ে গিয়ে দেখেন তার হাত-পাত নাড়ছে। বিকাল ৩ টার দিকে তাকে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও ডাক্তার পলাশ রায় তাকে মৃতঃ বলে ঘোষনা করেন। এ সময় তার স্বজনরা হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের অবরুদ্ধ করে রাখে। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। মৃতঃ শিশুটির স্বজন রুমন চৌধুরী জানান- নাহিদ বাড়ীর পুকুরে ডুবে গেলে তাকে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় সেখানে কর্তব্যরত ডাক্তার হাতে মোবাইলফোন নিয়ে ব্যস্থ ছিলেন। রোগীর চিকিৎসা না করেই তাকে মৃতঃ ঘোষনা করেন। একাধিক লোকজন জানান- মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ডাক্তার-কর্মচারীদের কাছে রোগীরা জিম্মি হয়ে পড়েছেন। হাসপাতালের প্রতিটি বিভাগের কয়েকজন ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারী বিভিন্ন ডায়ানষ্টিক সেন্টার, ক্লিনিক, ফার্মেসী এবং এ্যাম্বুলেন্স ব্যবসার সাথে জড়িত। হাসপাতাল এলাকায় নিজেরাই এককভাবে ব্যবসা চালিয়ে নিতে তৎপর থাকে সারাক্ষন। নিজেদের বেতনের কয়েকগুন অবৈধভাবে কামাই করে নিচ্ছে। নিজেদের মালিকানাধীন ডায়াগনষ্টিক সেন্টার,ফার্মেসীতে রোগীদের পাঠানোর জন্য ব্যস্থ থাকেন। রোগীদের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শনপূর্বক টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। একাধিক দালাল শ্রেণীর লোক এ্যাম্বুলেন্স দিয়ে রোগীদের সিলেট বা ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত মৃতঃ শিশুটি পুলিশী পাহারায় সদর হাসপাতালে রয়েছে।






