দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সিমান্তে জামালপুর ক্যাম্পের বিজিবি একটি মাসকাট এক নলা বন্ধুক উদ্ধার করেছে। জানাগেছে ২২ জুন শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর ক্যাম্পের নায়েক জাহাঙ্গীরের নের্তৃত্বে টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিমান্তের কাছে ১৫৩ মেইন পিলারের কাছে মাথা ভাঙ্গা নদীর পাড়ে এলাকার চিহ্নিত পলাতক আসামী প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের ইনার লঠার ছেলে সুজন (২৫) কে ধাওয়া করে, এ সময় সে বন্ধুকটি ফেলে রেখে নদীর ওপারে ভারতে পালিয়ে যায়। বন্ধুকটি বিজিবি উদ্ধার করে দৌলতপুর থানায় জমা দেয়। জানাগেছে সিমান্তে বিজিবি মাদক চোরা চালান ও অস্ত্র উদ্ধারে তৎপর হয়ে উঠেছে, এমন ভাবে কাজ করে গেলে মাদক চোরাচালান শুন্যের কোঠায় আনা সম্ভব।
দৌলতপুর সিমান্তে বিজিবি’র অস্ত্র উদ্ধার
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুন, ২২, ২০১৮, ৬:১৭ অপরাহ্ণ • ২ বার পঠিত






