আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে দোকানে দাদন ব্যবসায়ীর হামলা

দুরুদ আহমেদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে সুদের লভ্যাংশের টাকা দিতে দেরি করায় এক ব্যবসায়ীর দোকানে হামলা-লুটপাট ও ভাংচুর করেছে সংঘবদ্ধ দাদন ব্যবসায়ীরা। জানা গেছে- কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার এলাকার আকলিছ মিয়ার পুত্র দাদন ব্যবসায়ী পারভেজ মিয়া ৫০ হাজার টাকা সুদে লাগান এলাকার মৃতঃ আনিছ উল্লার পুত্র শফিক মিয়ার কাছে। ব্যবসায়ী শফিক প্রতিমাসে ৫ হাজার টাকা লভ্যাংশসহ ১৪মাসে ৫০হাজার টাকা সুদ দিয়েছেন এবং বিগত কিছুদিন আগে তার মূলধন ৫০হাজার টাকা এলাকার কয়েকজন লোকের মাধ্যমে দাদন ব্যবসায়ী পারভেজকে ফেরতও দেন। পারভেজ সুদের লভ্যাংশের দাবিকৃত আরো ২০ হাজার টাকা দাবী করলে শফিক তার কাছে সময় প্রার্থনা করেন। এ সময় পারভেজ উত্তেজিত হয়ে শফিককে টাকা দিতে বলে নতুবা তাকে এখানেই দেখে নেবে বলে হুমকি-দামকি শুরু করে। সর্বশেষ গত ২০জুন রাত সাড়ে ৮টার দিকে দাদন ব্যবসায় পারভেজ মিয়া, আখলিছ মিয়া, শাহজাহান মিয়া, শাহ আলম, আব্দুল মিয়া ও আকলু মিয়াসহ সংঘবদ্ধ ভাবে কালেঙ্গাবাজারস্থ শফিক মিয়ার মুদি দোকান ভাই ভাই ভেরাইটিজ ষ্টোরে হামলা করে লুটপাট ও ভাংচুর করে নগদ টাকাসহ প্রায় ৭০ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় ব্যবসায়ী শফিক মিয়া ঐদিন রাতে বাদী হয়ে পারভেজ মিয়া(২৮), মো:আখলিছ মিয়া(৫৫), মো:শাহজান মিয়া(৪০)সহ অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।