আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দৈনিক বাংলারদিন ও মৌলভীবাজার বার্তা’র উদ্যোগে ৬ শতাধিক বন্যার্তদের

মধ্যে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ
স্টাফ রিপোর্টার : দৈনিক বাংলারদিন ও দৈনিক মৌলভীবাজার বার্তা পত্রিকা ও
সম্মিলিত সামাজিক আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বন্যা দূর্গত
এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গত ২১ জুন
মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গণে অনুষ্ঠিত
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা
বিনোন্দ ভৌমিক, দৈনিক বাংলার দিন ও দৈনিক মৌলভীবাজার বার্তার সম্পাদক
বকসি ইকবাল আহমদ ও হিলালপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি
হাজী মোহাম্মদ তারা মিয়া। ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলারদিন পত্রিকার
স্টাফ রিপোর্টার মাহমুদুর রহমান, দুরুদ আহমদ, আব্দুল কদ্দুছ, মামুনুর
রহমান চৌধুরী মছু, বেলাল তালুকদার,  সাংবাদিক হোসাইন আহমদ, মৌ: বা:
অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, সাংবাদিক সোহেল  রানা সুমন,
ব্যাংকার এ.কে.এম আকলু, ব্যাবসায়ী সুয়েব আহমদ প্রমুখ।
এদিকে ২য় পর্যায়ে দৈনিক বাংলারদিন ও দৈনিক মৌলভীবাজার বার্তা পত্রিকা ও
সম্মিলিত সামাজিক আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে গতকাল ২৩ জুন
শেরপুর আজাদ বক্স উচ্চ বিদ্যালয় ও কলেজে বন্যা আশ্রয় কেন্দ্রে মেডিকেল
ক্যাম্পের উদ্বোধন করেন  আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ রহিম
(সিআইপি), খলিলপুর ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, দৈনিক
বাংলারদিন ও মৌলভীবাজার বার্তার সম্পাদক বকসি ইকবাল আহমদ। উপস্থিত ছিলেন
দৈনিক বাংলারদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মাহমুদুর রহমান, ইটিভি’র জেলা
প্রতিনিধি বিকুল চক্রবর্তী, সাংবাদিক দুরুদ আহমদ, সাংবাদিক শেকুল ইসলাম,
সোহেল রানা সুমন, মামুনুর রহমান চৌধুরী মছু, আছাদুজ্জামান আছাদ, রেডিও
পল্লি কন্ঠের সাংবাদিক জনি বেগম, পিংকি রানী দাস, দৈনিক বাংলার দিন পাঠক
ফোরামের সম্পাদক তাকভীর আহমদ, ২টি মেডিকেল ক্যাম্পের চিবিৎসা সেবা প্রদান
করেন উপজেলা সহকারি সার্জন ডা: সায়মা মুজাহিদ লিজা,  ও ম্যাটস মৌলভীবাজার
এর শিক্ষার্থীবৃন্দ। ২টি ক্যাম্পে প্রায় ৬ শাতধিক নারী-শিশু, বৃদ্ধসহ
বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে চিকিৎসা প্রদান করা হয়।