‘ রাস্তা ভেঙ্গে মৌলভীবাজার চাতলাপুর বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ১০ দিন ধরে আমদানি- রপ্তানি বন্ধ রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। চাতলাপুর চেকপোষ্টের ইমিগ্রেশন কর্মকর্তা জামাল হোসেন জানান, গত ১২ জুন সঞ্জবপুর থেকে চাতলাপুর চেকপোস্ট পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা চার ফুট পানির নিচে তলিয়ে গেলে এই বন্দর স্থবির হয়ে পড়ে। কুলাউড়া উপজেলা শরীফপুর ইউনিয়নে মনু নদের, চার জায়গায় প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে এই বন্যা দেখা দেয়। জামাল বলেন তাহাদের বন্দর দিয়ে প্রতিদিন শতাধিক যাত্রী দুই দেশে যাতায়াত করেন।
মৌলভীবাজারে রাস্তা ভেঙ্গে আমদানি -রপ্তানি বন্ধ
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুন, ২৩, ২০১৮, ৮:৫৪ পূর্বাহ্ণ • ৬ বার পঠিত






