আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে ভোট কেন্দ্রে পরাজীত পক্ষের লোকদের হামলা

মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ রবিবার (২৪ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোট গ্রহণ শান্তিপুর্নভাবে অনুষ্টিত হয়। নির্বাচনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার ২২৮টি চা বাগান ও ফাঁড়ি বাগানের মোট ৯৮ হাজার ৭৫২ জন চা শ্রমিকরা তাদের ভোট  প্রদান করেন।এরই ধারাবাহিকতা কমলগঞ্জ উপজেলার সবকটি চাবাগানে শান্তিপুর্ন নির্বাচন অনুষ্টিত হয়।কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চাবাগানে পরাজিত প্রার্থীর লোকেরা হামলা চালিয়ে মারধর করেছে বিজয়ী সুবোধ কুর্মীর লোকদের উপর।জানা যায়. দেওড়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সারাদিন শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন চলছিল। ভোট গননা হয়-সুবোধ কুর্মী হাতি মার্কা ৪৪১টি ও তার প্রতিদ্বন্দ্বী সদানন্দ নায়েক গুনধর খেজুর গাছ মার্কা তিনি ভোট পান ২৭৮টি। ফল প্রকাশকে কেন্দ্র করে ভোট কেন্দ্রে হামলা ভাংচুর  চালিয়েছে সদানন্দ নায়েক গুনধর এর লোকজন। এতে সুবোধ কুর্মীর ৮ কর্মী আহত হয়। আহতরা হলেন-নাজির মিয়া(৩৮)সুদেন রায়(৪৫)রাজকুমার রায়(২৫)সাজু মিয়া(১৬)বিজয় বাউরী(১৭)আব্বাছ মিয়া (৩৫)অজয় মুন্ডা(২০)ফরমুদ কানু(৩৫)।আহতরা বাগান হাসপাতাল ও মৌলভীবাজার ২৫০শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক  চিকিৎসা গ্রহন করেন।
এব্যাপারে প্রিজাইডিং অফিসার পংকজ ভট্রাচার্য্য এ প্রতিনিধিকে জানান-সারাদিন শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্টিত হয়।পরাজিত পক্ষের লোকেরা হামলা চালিয়েছে বলে আমি জেনেছি।