আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ফ্রি চক্ষু শিবির

মু রিমন ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি::

মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আজ সোমবার (২৫ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের মাতারকাপনের বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল টিম এর নেতৃত্বে চিকিৎসা সেবায় ছিলেন ডা. আব্দুল মান্নান, ডা. আব্দুল বাতেন তালুকদার, ডা. আব্দুশ শুকুর প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়য়া, সহকারী শিক্ষক আশিক আবেদীন চৌধুরী, হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, সাজেরা খাতুন, শারমিন জান্নাত, আখিনুর মল্লিকা হোসেন। আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পরিচালকমন্ডলীর সদস্য মুহাম্মদ নাদির হোসেন, মোঃ হাবিবুর রহমান। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত ফ্রি চক্ষু শিবিরে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ১২৬ জন ছাত্র-ছাত্রীসহ পাশ্ববর্তী অন্যান্য প্রতিষ্ঠানের আরও ৯২ শিক্ষার্থীর চোখের পরীক্ষা-নীরিক্ষা, রোগীদের বিনামূলে চশমা বিতরনসহ চোখের যাবতীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।