স্টাফ রিপোর্টার : দৈনিক বাংলারদিন ও দৈনিক মৌলভীবাজার বার্তা পত্রিকা ও ম্যান ফর হিউমিনিটি, বাংলাদেশ’র উদ্যোগে বন্যা দূর্গত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল ২৪ জুন মৌলভীবাজার রাজনগর উপজেলার ৯নং উত্তরভাগ ইউনিয়ন ও ৭নং কামারচাক ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ
রহিম (সিআইপি, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান শাহ শায়েখ উজ জামান সেলিম,কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা বিনোন্দ ভৌমিক, দৈনিক বাংলার দিন ও দৈনিক মৌলভীবাজার বার্তার
সম্পাদক বকসি ইকবাল আহমদ। ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলারদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মাহমুদুর রহমান, দীপ্ত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক দুরুদ আহমদ, আব্দুল কদ্দুছ, মামুনুর রহমান চৌধুরী মছু, সাংবাদিক শেকুল
আহমদ, রাজন আহমেদ, আছাদুজ্জামান আছাদ, রেডিও পল্লী কন্ঠের নিউজ রিপোর্টার জনি বেগম ও পলি রাণী দেবনাথ প্রমুখ। ২টি মেডিকেল ক্যাম্পের চিবিৎসা সেবা প্রদান করেন উপজেলা সহকারি সার্জন ডা: সায়মা মুজাহিদ লিজা,
ও ম্যাটস মৌলভীবাজার এর শিক্ষার্থীবৃন্দ। ২টি ক্যাম্পে প্রায় ৫ শাতধিক নারী-শিশু, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে চিকিৎসা প্রদান করা হয়।
দৈনিক বাংলারদিন ও মৌলভীবাজার বার্তা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুন, ২৫, ২০১৮, ১:৩৬ অপরাহ্ণ • ১৬ বার পঠিত






