আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জের মাধবপুরে ৮৩০ টি পরিবারের মাঝে শুকনো খাবার ও জিআর চাল বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্হ বন্যাদুর্গত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রান ও দুর্যোগ পুর্নবাসন ব্যবস্থাপনা তহবিল থেকে শুকনো খাবার ও জিআর চাল ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬জুন) সকাল ১১ টায় মাধবপুর ইউনিয়ন কার্যালয়ে ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৭৫০ জন ক্ষতিগ্রস্থ বন্যাদুর্গত পরিবারের মাঝে জিআর এর চাল বিতরণ করেন সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি’র সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। ত্রানসামগ্রী বিতরণ অনুষ্টানে বিপ্লব কুমার সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আছাদ্দুজামান মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিদ আলী,সাধারন সম্পাদক লক্ষিনারায়ন সিংহ প্রমুখ।
এর আগে মাধবপুর বাজারে এনজিও কর্তৃক প্রেরিত ববন্যাদুর্গত ৮০ টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ অনুষ্টানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিদ আলীর সভাপতিত্বে ত্রানসামগ্রী বিতরণ করেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এসময় স্থানীয় আওয়ামীলীগসহ কমলগঞ্জ, ¤্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্প্রতি মাধবপুর ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ৭৫০ টি পরিবারের মাঝে ২০ কেজি করে জিআর চাল ৮০ টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।