মশাহিদ আহমদ,মৌলভীবাজার :
মৌলভীবাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ২৬ জুন সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযানে ক্রয় ভাউচার সংগ্রহ না করা, অল্প মাছ রেখে বেশি মাছ দেখানোর জন্য মাছ বিক্রির পাত্র মাঝখানে উচু করে ক্রেতার সাথে প্রতারণা করা, মূল্য তালিকা না রেখে বেশি দাম নেওয়া, মুরগী দোকানের সামনে মুরগীর ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করাসহ বিভিন্ন অপরাধে টিসি মার্কেট লায়েস মিয়ার সবজির দোকানকে ৫শত টাকা, প্রশ্চিমবাজার রুবেল মিয়ার মাছের দোকানকে ১হাজার টাকা, জুয়েল পোল্ট্রি লেয়ার হাউজকে ১হাজার টাকা, মেসার্স মোশাররফ এন্টারপ্রাইজকে ১হাজার টাকাসহ মোট ৪ প্রতিষ্ঠানকে ৩হাজার ৫শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় মাছ ব্যবসায়ীর কাছ থেকে কিছু মাছ রাখার পাত্র জব্দ করা হয়। বন্যার কারণে মালামাল কম আসছে এই ধরনের মিথ্যা কথা বলে যেন কোন ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ায় তার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। এ সময় সহযোগীতায় ছিলেন- জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য সৈয়দা জোহরা আলা উদ্দিন, রোকেয়া চৌধুরী, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের পরিচালক মাহিম দে ও সদর মডেল থানার পুলিশ ফোর্স।






