আবু তালহা তুফায়েল:-
দেশের সর্ববৃহৎ উপজেলা গোয়াইনঘাটের প্রথম ইসলামী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন (ইসাওসাস) “কলরোল শিল্পী গোষ্ঠীর” প্রথম ম্যাগাজিন “পূর্বাশা” এর মোড়ক উন্মোচন করা হয় ২২শে জুন ১৮ইং শুক্রবার বিকাল ৫.৩০এ গোয়াইনঘাট উপজেলা সদরে।কলরোলের প্রধান পরিচালক আব্দুল্লাহ সালমানের পরিচালনায় মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুল মালিক বলেন যে, ইসলামী পোষাকদারিরা সাহিত্য সাংস্কৃতিতে এগিয়ে আসা দরকার। বামপন্থিরা যাতে করে কোনো সুযোগ না পায় সাহিত্য বিষয়ে এগিয়ে যেতে। আর বিশেষ করে গোয়াইনঘাটে আলেমরা যে ভূমিকা পালন করে যাচ্ছে সাহিত্য বিষয়ে, তা অবশ্যই তারা প্রশংসার দাবীদার।
বিশেষ বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হাফিজ তাজুল ইসলাম, হুসাইনিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পেনসিপাল মাও. আব্দুল মতিন।
সভাপতির বক্তব্যে জনাব গোলাম আম্বিয়া কয়েছ বলেন যে, কলরোল শিল্পীগোষ্ঠী নতুন বের করে ইতোমধ্যে তারা অনেক চমক দেখিয়েছে। আর ম্যাগাজিন (পূর্বাশা) প্রকাশ করে তারা সাহিত্য বিষয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।
বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক মাওলানা রফিক আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ হাফিজ জাকির হুসাইন, সীমান্তের আহ্বানের সম্পাদক মণ্ডলীর সভাপতি ছাত্রনেতা আবুল হাসানাত।
উপস্থিত ছিলেন সীমান্তের আহ্বানের সম্পাদক সুলতান মাহমুদ, সীমান্তের আহ্বানের প্রকাশক বিশিষ্ট সাংবাদিক আবু তালহা তুফায়েল, মাসুক আহমদ, কাওছার আমিন।
সংগীত পরিবেশন করেন কলরোলের সংগীত পরিচালক মীম সুফিয়ান, নির্বাহী পরিচালক ও পূর্বাশার সম্পাদক, সাহিত্য পরিচালক এইচএম এহসান উল্লাহ, হাবিব আশফাকসহ কলরোল শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ।






