মশাহিদ আহমদ,মৌলভীবাজার :
রাজনগরে আলহাজ্ব আজমল আলী খাঁন স্মৃতি পরিষদ-এর উদ্যোগে স্থানীয় রাজনগর উপজেলার ৮নং মুনসুরনগর ইউপির কদমহাটা বিনয়শ্রী সমাজকল্যান পরিষদ প্রাঙ্গনে বন্যার্তদের মধ্যে এান সামগ্রী বিতরণ করা হয়েছে আজ ২৬ জুন দুপুরে। এান সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও আলহাজ্ব আজমল আলী খাঁন, স্মৃতি পরিষদ এর সাধারন সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজ, জেলা বিএনপি নেতা মুহিতুর রহমান হেলাল, জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ মোনাহিম কবির, রাজনগর উপজেলা বিএনপি’র সহ সভাপতি ইয়াছিন খান, বিশিষ্ট সমাজ সেবক শামীম খান, কয়ছর উদ্দিন বাবু, ডাঃ মামুন আহমদ, কাজল মিয়া, সাবেক জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, বিএনপি নেতা তাজেল আহমদ, মনসুরনগর ইউনিয়ন আল-ইসলার সাংগঠনিক সম্পাদক ক্বারী মোঃ শাহাব উদ্দিন, জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক এ আর জনি চৌধুরী, ৮নং মুনসুরনগর ইউ পি ছাত্রনেতা হোসাইন আহমদ দিপু, মোঃ আল-আমিন, আবিদুর রহমান প্রমুখ। মৌলভীবাজার জেলা সদর সহ রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ উপজেলায় হঠাৎ বন্যা হওয়ায় মৌলভীবাজারের মানুষ পড়েছেন সমস্যায়। জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান বন্যার শুরু থেকে এখন পর্যন্ত বন্যার্ত মানুষের পাশে থেকে দিনরাত কাজ করে যাচ্ছেন অসহায় ও বন্যার্ত মানুষকে পানিবন্দী অবস্থা থেকে উদ্ধার, খাদ্য দ্রব্য, ঔষধ ও নগদ অর্থ প্রদান সহ সার্বিক সহযোগীতা করে যাচ্ছেন প্রতিদিন বন্যায় কবলিত মানুষের মধ্যে কোন না কোন এলাকায়। পাশাপাশি বিভিন্ন সরকারী, বেসরকারী সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর আহবান করে যাচ্ছেন।






