আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মাদক ব্যবহারের সাথে সংশ্লিষ্টদের সামাজিকভাবে বয়কট করতে হবে

 ——- র‌্যাব মহাপরিচালক
মশাহিদ আহমদ: মৌলভীবাজার: র‌্যাব এর মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ বিপিএম বলেছেন, বন্যার্ত মানুষের পাশে সামাজিক দায়বদ্ধতা আছে বলে সহমর্মিতা প্রকাশ করার জন্য এখানে এসেছি। প্রাকৃতিক দূর্যোগ থাকবেই। এটি নতুন কিছু নয়। সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজার অঞ্চল আক্রান্ত হয়েছে। এদেশে অনেক সমস্যা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে সমস্যা সমাধান করা হচ্ছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু হবে। বন্যা কবলিত মানুষের পাশে সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, তড়িৎ ব্যবস্থা নিয়েছেন। মানুষের দু:খ কষ্ট নিবারনের জন্য সরকারের প্রচেষ্টা ছিল ঈশান্বিত। তিনি আরো বলেন, বন্যা দুর্গত মানুষের পূণর্বাসন করা হবে। র‌্যাব এর মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ বিপিএম আজ ২৭ জুন দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। অনুষ্ঠানে ৫শত ২০ জন বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ শেষে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমদ বিপিএম (বার) এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের বলেন- জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক নির্মূলে র‌্যাব ইতিমধ্যে সফলতার স্বাক্ষর রেখেছে। মাদকের কবল থেকে রক্ষা করতে হলে জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। মাদক নির্মূলে শুধু গ্রেফতার করলেই হবে না। তাদের চিকিৎসা প্রদান ও পূণর্বাসন করতে হবে। মাদক ব্যবহারের সাথে সংশ্লিষ্ট সবাইকে সামাজিকভাবে বয়কট করতে হবে। ঘৃণা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুয়োগ্য নেতৃত্বে সকল শ্রেণি পেশার জনগণের সহযোগিতায় জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে দেশ অনেক দূর এগিয়ে গেছে। প্রথমে মাদকের চাহিদাকে বন্ধ করতে হবে। চাহিদা বন্ধ করলে সরবরাহ বন্ধ হবে। এ জন্য প্রথমে পরিবার, সমাজকে প্রথমেই এগিয়ে আসতে হবে। এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) আনোয়ার লতিফ খান, ডাইরেক্টর অপারেশন লেফটেনেন্ট মাহবুব, বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল হাসান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুসহ র‌্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমদ বিপিএম (বার)-কে সম্মাননা ক্রেষ্ট ও ফুলের তোড়া এবং শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান করা হয়।