কে এস এম আরিফুল ইসলাম ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে কৈশোরকালীন পুষ্ঠি বিষয়ক সচেতনতা বৃদ্ধিমুলক ওরিয়েন্টেশন প্রোগ্রাম। বৃহস্পতিবার সকালে উপজেলার বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের হল রুমে জাতীয় পুষ্টি সেবা কর্তৃক পরিচালিত বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের সহযোগীতায় এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওয়াদুদ, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সায়েক আহমদ , জাতীয় দৈনিক প্রথম আলো এর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, অনলাইন বর্জ্রধ্বনি পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি কে এস এম আরিফুল ইসলাম প্রমূখ।
শিক্ষার্থীদের নিয়ে ওরিয়োন্টেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার সানজিব আহমেদ তালুকদার ও প্রজেক্ট অফিসার মাসুদ হাসান ।
প্রোগ্রামে বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের কৈশোরকালীন সমস্যা ও প্রতিকারের বিষয়ে সচেতনতামুলক আলোচনা করা হয় এবং তাদের মাঝে শিক্ষাউপকরণ, সাবান, ইত্যাদি বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের ওরিয়োন্টেশনের বিষয় নিয়ে মুল্যায়ন পরীক্ষা নেওয়া হয়।






