আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে বিবিএফ এর কৈশোরকালীন ওরিয়েন্টেশন সম্পন্ন

কে এস এম আরিফুল ইসলাম ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে কৈশোরকালীন পুষ্ঠি বিষয়ক সচেতনতা বৃদ্ধিমুলক ওরিয়েন্টেশন প্রোগ্রাম। বৃহস্পতিবার সকালে উপজেলার বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের হল রুমে জাতীয় পুষ্টি সেবা কর্তৃক পরিচালিত বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের সহযোগীতায় এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওয়াদুদ, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সায়েক আহমদ , জাতীয় দৈনিক প্রথম আলো এর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার,  অনলাইন বর্জ্রধ্বনি পত্রিকার   মৌলভীবাজার জেলা প্রতিনিধি কে এস এম আরিফুল ইসলাম প্রমূখ।

 

শিক্ষার্থীদের নিয়ে ওরিয়োন্টেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার সানজিব আহমেদ তালুকদার ও প্রজেক্ট অফিসার মাসুদ হাসান ।

প্রোগ্রামে বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের কৈশোরকালীন সমস্যা ও প্রতিকারের বিষয়ে সচেতনতামুলক আলোচনা করা হয় এবং তাদের মাঝে শিক্ষাউপকরণ, সাবান, ইত্যাদি বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের ওরিয়োন্টেশনের বিষয় নিয়ে মুল্যায়ন পরীক্ষা নেওয়া হয়।