আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলের লেবু বাগান থেকে হাত-পা বাঁধা অবস্তায় ব্যাবসায়ীর লাশ উদ্ধার

মু রিমন ইসলাম,শ্রীমঙ্গল প্রতিনিধি::

শ্রীমঙ্গলে জুয়েল রানা (২৪) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯জুন) সকালে উপজেলার আশিন্দ্রোন ইউনিয়নের মোহাজেরাবাদ পশ্চিম পাড়ায় বেগুন বাড়ী সড়কের পাশে হামিদুল ইসলামের লেবু ও আনারসের বাগান হতে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মৃতদেহের হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত জুয়েল রানা ওই ইউনিয়নের বেগুনবাড়ী এলাকার জাহের আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, জুয়েল বিষামনি এলাকায় শচিন্দ্র বৈদ্যের মার্কেটে বিকাশ, ফ্লেক্সিলোড ও কম্পিউটার ডাউন লোডের ব্যবসা করতো। সে প্রতিদিন রাত দুইটা তিনটার দিকে বাড়িতে ফিরতো। ঘটনার দিন বৃহস্পতিবার রাতের কোন এক সময় বাড়ী ফেরার পথে কে বা কারা তাকে মেরে ফেলে রেখে চলে যায়।

শুক্রবার সকালে পথচারীরা মৃতদেহটি দেখতে পেয়ে শ্র্রীমঙ্গল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতের পিতা জাহের আলী বলেন, জুয়েলের সাথে এলাকায় কারো কোন শত্রুতা ছিলো বলে তার জানা নেই। তবে তার স্ত্রীর সাথে পারিবারিক একটি সমস্যা নিয়ে ইতোপূর্বে তার শ্বশুড়বাড়ীর লোকজনদের সাথে কলহ বাঁধে বলে জানান তিনি।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, আলামত অনুযায়ী নিহত জুয়েলকে মাথায় ও কপালে আঘাত করে এবং গলায় শ্বাসরোধ করে মারা হয়েছে বলে মনে হচ্ছে। এ ব্যাপারে তাৎক্ষনিক একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।