আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে বন্যার পানির ¯্রােতে মারা যাওয়া শিশুসহ ৫ জনের পরিবারকে এক চিকিৎসকের আর্থিক সহায়তা প্রদান

কমলগঞ্জ ( মৌলভীবাজার:)প্রতিনিধি
সাম্প্রতিক বন্যায় পানির স্রোতে ডুবে ও ভেসে মারা যাওয়া মৌলভীবাজারের কমলগঞ্জের এক শিশুসহ ৫জনের পরিবারকে নগদ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করলেন একজন চিকিৎসক। শুক্রবার (২৯ জুন) বেলা ২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবে নিজ হাতে এ সহায়তা প্রদান করলেন কমলগঞ্জের সন্তান প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ডা: সুধাকর কৈরী।বন্যার পানিতে ভেসে মারা যাওয়া ৫ জনের পরিবার সদস্যদের সাথে সংবাদকর্মীদের মাধ্যমে আগে থেকেই যোগাযোগ করে শুক্রবার বেলা ২টায় কমলগঞ্জ প্রেসক্লাবে উপস্থিত হন ডা: সুধাকর কৈরী। তিনি বলেন, তিনিও কমলগঞ্জের সন্তান। মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকেই তিনি বানের পানিতে নিহত ৫ জনের প্রতি পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা বিতরণ করলেন। কমলগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমদ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এস কে দাস, ও শাব্বির এলাহী।
ডা: সুধাকর কৈরী বলেন, এভাবে আরও হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এসে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন। বন্যার পানিতে ভেসে ও ডুবে মৃত ব্যক্তিরা হলেন, ইসলামপুর ইউনিয়নের সাত্তার মিয়া (৫৫) ও তার ছেলে করিম মিয়া (২০), শমশেরনগর ইউনিয়নের মানসিক প্রতিবন্ধী রমজান আলী (৫৪), আলীনগর ইউনিয়নের পরিবহন শ্রমিক সেলিম মিয়া (৪০) ও রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের সিএনজি অটোরিক্সা চালক মিছির মিয়ার দেড় বছর বয়সী শিশু সন্তান ছাদির মিয়া। উল্লেখ্য, গত ১৫ জুন শুক্রবার ও ১৬ জুন শনিবার এ্ই দুই দিনে কমলগঞ্জের পৃথক পৃথক স্থান শিশুসহ ৫ জন বন্যার পানিতে ডুবে ও ভেসে মারা যান।